এডুবাঙ্গালীর আত্মকাহিনী -এডুবাঙ্গালীর আত্মকাহিনীতে তোমাদেরকে স্বাগত জানাই। এডুবাঙ্গালীর আত্মকাহিনীতে এডুবাঙ্গালীটা কে?
-এই প্রশ্ন এতক্ষণ তোমাদের মনে নিশ্চয় উঁকি দেওয়া শুরু করেছে। 'কি বিদঘুটে নামরে বাবা' বলে হয়তো অনেকে মন্তব্য শুরু করে দিয়েছো। তবে জেনে রাখো নামটা যে পাওয়া গেছে তা আমার পরম সৌভাগ্য। চোদ্দপুরুষের কথা টানলাম না কারণ তারা ডিজিটাল জগৎ দেখেনি।
আমাদের জগতে নাম নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশন করতে হয়। কোনো নাম একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে আর পাবার উপায় নেই। আমার জন্মদাতা আমার নাম ঠিক করতে হিমশিম খেযে গেছেন।
আমার নাম হবার কথা ছিল 'এডুবাংলা,' কিন্তু পাওয়া গেলোনা।
'এডু' শব্দ রাখতে হবে কারণ আমার বড়দার নাম 'এডুমেডিয়া' আর 'বাংলা' শব্দটা একেবারেই ছাড়তে রাজী নন। অনেক খোজাখুজির পর গুগল সার্চ ক্লান্ত হয়ে মন্তব্য করলো 'এডুবাংলা ২০' সহজলভ্য।
আমার বেশ রাগ হচ্ছিল কারণ কুড়ি নম্বর কয়েদির মতো বুকে ২০ সংখ্যাটা বয়ে বেড়াতে হবে। অবশেষে আর একটা সার্চ করে পাওয়া গেলো নম্বরহীন নাম -এডুবাঙ্গালী, আমি কিন্তু খুব খুশী।
আমার জন্ম হয়েছে একটাই উদ্দেশ্যে , কি বলতো ? শোনোনি , প্রধান মন্ত্রী কতদিন ধরে বলছেন ডিজিটাল ইন্ডিয়া বা D .I. এর কথা।
আর লকডাউন তো হাড়ে হাড়ে টের পাইয়েচ্ছে - ইন্টারনেট ছাড়া গতি নেই। উনিতো বলে খালাশ, শিখবে কিভাবে? শুধু ফেসবুকে গল্প করা শিখে আর টাকা ট্রান্সফার করা শিখে ডিজিটাল ইন্ডিয়া হবে ? ডিজিটাল টাকা আমদানি করার কৌশল শিখতে হবে তবেই S.D.I ."স্মার্ট ডিজিটাল ইন্ডিয়া" গড়তে পারবে।
এই শেখানোর দায়িত্বটাই আমার, গড়তে হবে স্মার্ট ডিজিটাল বাংলা। বাংলার ঘরে ঘরে তৈরী করতে হবে ইন্টারনেট এক্সপার্ট।শহর থেকে গ্রাম পর্যন্ত সবার থাকুক পেপল একাউন্ট।
ইন্টারনেট দুনিয়ার খুঁটিনাটি সহজ বাংলায় তোমাদের শেখাতে হবে, তোমাদের স্বনির্ভর করে তুলতে হবে, ইন্টারনেট কে তোমাদের খেলার সামগ্রী থেকে সম্পদ তৈরীর মেশিন এ রূপান্তরিত করতে হবে-লেখা আর ভিডিওর মাধ্যমে।
এ পর্যন্ত যা তোমরা ভিডিও তে দেখলে ব্লগ পোস্ট এ আমার লেখা হয়ে গেছে দেখে নিও। আমি খুব আত্মবিশ্বাসী , আমি পারবই।
তোমরাও আমার সঙ্গে বলো "আমি পারবই ","আমি পারবই ","আমি পারবই" .
আবার কবে আসব
জানতে পারবে সাবস্ক্রাইব বোতাম চাপ দিয়ে পাশে বেল আইকন অন করে দাও। ভালো লাগলে কমেন্ট করো।
কে? -এই প্রশ্ন এতক্ষণ তোমাদের মনে নিশ্চয় উঁকি দেওয়া শুরু করেছে। 'কি বিদঘুটে নামরে বাবা' বলে হয়তো অনেকে মন্তব্য শুরু করে দিয়েছো। তবে জেনে রাখো নামটা যে পাওয়া গেছে তা আমার পরম সৌভাগ্য। চোদ্দপুরুষের কথা টানলাম না কারণ তারা ডিজিটাল জগৎ দেখেনি।এডুবাঙ্গালীর আত্মকাহিনীতে তোমাদেরকে স্বাগত জানাই। এডুবাঙ্গালীর আত্মকাহিনীতে এডুবাঙ্গালীটা কে? -এই প্রশ্ন এতক্ষণ তোমাদের মনে নিশ্চয় উঁকি দেওয়া শুরু করেছে। 'কি বিদঘুটে নামরে বাবা' বলে হয়তো অনেকে মন্তব্য শুরু করে দিয়েছো। তবে জেনে রাখো নামটা যে পাওয়া গেছে তা আমার পরম সৌভাগ্য। চোদ্দপুরুষের কথা টানলাম না কারণ তারা ডিজিটাল জগৎ দেখেনি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
comment here